সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
গাজী নজরুল ইস্যুতে ন্যায়বিচারের প্রত্যাশা শ্যামনগরবাসীর, দলের সিদ্ধান্তের অপেক্ষায় নেতাকর্মীরা

গাজী নজরুল ইস্যুতে ন্যায়বিচারের প্রত্যাশা শ্যামনগরবাসীর, দলের সিদ্ধান্তের অপেক্ষায় নেতাকর্মীরা

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ঘটনা ও আলোচনা-সমালোচনার পর শ্যামনগরজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় অনেক বাসিন্দা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, দলটি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করবে।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যক্তি নয়, আদর্শ ও নৈতিকতার রাজনীতি করে। একজন ব্যক্তির কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হোক—এটি কেউ চায় না। তাই প্রকৃত ঘটনা উদঘাটন করে দল যে সিদ্ধান্ত নেবে, আমরা তা মেনে নেব।”

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্ব এক বিবৃতিতে জানিয়েছে, গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সবার বক্তব্য ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে দলীয় সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্যামনগরের অনেক সচেতন নাগরিকের মতে, রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে হলে অভিযোগের বিষয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত জরুরি। তারা মনে করেন, সত্য উদঘাটনের মাধ্যমে ন্যায়সঙ্গত সিদ্ধান্তই জনগণের প্রত্যাশা।

তবে এখন পর্যন্ত দলীয় তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে কোনো চূড়ান্ত সাংগঠনিক সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *