হাফিজুর রহমান শিমুলঃ
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাঈদসহ অন্তত ছয়জন শহিদ হওয়ার দিনটিকে স্মরণ করে প্রতিবছর কালিগঞ্জে পালন করা হয়েছে আলোচনা সভা। বৃহস্পতিবার (১৬ জুলাই-২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ময়নুল ইসলাম খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, জামায়াতের উপজেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউপ, উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা ইউসিসি’র চেয়ারম্যান শেখ লুৎফর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, থানা’র সেকেন্ড অফিসার মহসীন হোসেন, ছাত্র সমন্নয়ক মারুফ হাসান ও আমির হামজা প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ফায়ার সার্ভিস এর প্রতিনিধি, আনসার ভিডিপি প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেণ উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম মুফতি মোহাম্মদ আলী। জাতীয় এই অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ অনুপস্থিত থাকায় ক্ষোভের সৃষ্টি হয়। তবে মাসিক উন্নয়ন সমন্নয় কমিটির মিটিংয়ে তাদের শতভাগ উপস্থিতি হাস্যরসের সৃষ্টি হয় বলে অভিমত ব্যক্ত করেণ সভার অনেক বক্তা।
Leave a Reply