সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে হামলা চাঁদাবাজি ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা কয়রার খেওনা গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন  কালিগঞ্জে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করলেন জেলা জামায়াতের সেক্রেটারী  কালিগঞ্জ ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন, পরীক্ষা উপকরণ বিতরণ ​প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শ্যামনগরে জি. এম আব্দুল ওহাব এর চারা বিতরণ উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণের কর্মসূচির ঘোষণা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ বৃত্তি অর্জন, নীলডুমুরের ঐশীর সাফল্যে আনন্দের জোয়ার নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ 
নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ 

নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ 

এম এ হালিমঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে নীলডুমুর বর্ডার গার্ড বাংলাদেশ (১৭বিজিবি)। বুধবার সকাল ১০টায় নীলডুমুর বিজিবি ব্যাটালিয়নে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ( খাদ্যসামগ্রী)বিতরণ কর্মসূচিতে এলাকার অর্ধশতাধিক অসহায় নারী-পুরুষের হাতে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন বিজিবির কর্মকর্তারা। এ সময় উপকারভোগীরা এই মানবিক উদ্যোগের জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় নীলডুমুর ১৭ বিজিবি,র পরিচালক লেঃ কর্ণেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, (পিএসসি, সিগন্যালস) বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও দুর্যোগকবলিত ও অসহায় মানুষের সহায়তায় বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে। এমন সময় বিজিবির এই ত্রাণ সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *