সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জ থানায় ককটেল বিষ্ফোরনে আহত শ্রমিক রফিকুলের পাশে দাঁড়ালেন ওসি শহিদুল ইসলাম  ‎উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে অভিযোজন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ জন সক্রিয় ডাকাত কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ;  অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা, পরে বিনষ্ট  উপকূলীয় প্রেসক্লাব-এর পক্ষ থেকে আবু সুফিয়ান (ফয়সাল)-কে অভিনন্দন দীর্ঘ দুই বছর পর গাবুরা ইউনিয়ন পরিষদে স্থায়ী সচিব, স্বস্তি ফিরছে নাগরিক সেবায় নীলডুমুর মোটরসাইকেল শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন,সভাপতি গোলাম মোস্তফা , সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ  বুড়িগোয়ালিনীতে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে উদ্যোগ নিলেন জি এম রুস্তম আলী শ্যামনগরে রাস্তার ইট সরিয়ে জনদুর্ভোগ, জেলা প্রশাসকের কাছে দ্রুত সংস্কারের আবেদন কালিগঞ্জ উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন 
নীলডুমুর মোটরসাইকেল শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন,সভাপতি গোলাম মোস্তফা , সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ 

নীলডুমুর মোটরসাইকেল শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন,সভাপতি গোলাম মোস্তফা , সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ 

বুড়িগোয়ালুনী শ্যামনগর প্রতিনিধি।

শ্যামনগর উপজেলার নীলডুমুর মোটরসাইকেল শ্রমিক ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ১৫৭ জন ভোটারের মধ্যে ১২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে গোলাম মোস্তফা ঢালী ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আবু হাসান ৪৪ ভোট পান।

সহ-সভাপতি পদে নুরুজ্জামান ৮২ ভোট এবং কামরুল ইসলাম ৩৩ ভোট পান। এ পদে ১০টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

সাধারণ সম্পাদক পদে ফয়সাল আহমেদ ৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ৩২ ভোট পান।কার্যকরী সদস্য পদে নুর আলম ও আব্দুল হালিম নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাবলু আক্তার ক্যাশিয়ার পদে নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা করেন দারুল সুন্নত দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল হাসান। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হওয়ায় নবনির্বাচিত নেতৃবৃন্দ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *