সংবাদ শিরোনামঃ
বুড়িগোয়ালিনীতে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে উদ্যোগ নিলেন জি এম রুস্তম আলী শ্যামনগরে রাস্তার ইট সরিয়ে জনদুর্ভোগ, জেলা প্রশাসকের কাছে দ্রুত সংস্কারের আবেদন কালিগঞ্জ উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন  বনবিভাগের যোগসাজশে সুন্দরবনে মাছ শিকারের অভিযোগ, ঠিকাদারের ট্রলারে বরফ ও মাছ পরিবহন করছে শ্যামনগরের নিহত জেলে আমিনুর ইসলামের পরিবারকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা নীলডুমুর বিজিবির অভিযানে বালুর নৌকাসহ একজন আটক, ভ্রাম্যমান আদলাতে জরিমানা দিয়ে মুক্তি  শ্যামনগর বুড়িগোয়ালিনীতে ইজিবাইক শ্রমিক সমবায় সমিতির গাড়ি রাখার স্থান পাকাকরণের উদ্বোধন সোমবার সারাদিন ফুটবল মার্কায় ভোট দিন ৬ মাস চিকিৎসার পর সুন্দরবনে ফিরছে আহত বাঘিনী, দেশের ইতিহাসে প্রথমবার সুস্থ করে অবমুক্ত আবু সুফিয়ান ফয়সালকে ফুটবল মার্কার ভোট দিয়ে জয়যুক্ত করুন
বুড়িগোয়ালিনীতে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে উদ্যোগ নিলেন জি এম রুস্তম আলী

বুড়িগোয়ালিনীতে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে উদ্যোগ নিলেন জি এম রুস্তম আলী

সাহেব রেজা ( শ্যামনগর) সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বুড়িগোয়ালিনী এলাকায় ঢালীবাড়ি ও গাজীপাড়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে উদ্যোগ গ্রহণ করেছেন সাবেক সেনা সদস্য ও শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং চেয়ারম্যান প্রার্থী জি এম রুস্তম আলী।

শনিবার স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে জলাবদ্ধতা সৃষ্টিকারী খাল ও পানি নিষ্কাশনের পথ পরিষ্কার এবং ড্রেনের প্রতিবন্ধকতা অপসারণের কাজ শুরু করা হয়। দীর্ঘদিন ধরে জমে থাকা পানির কারণে এলাকার সাধারণ মানুষের চলাচল, কৃষিকাজ ও দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

এ সময় জি এম রুস্তম আলী বলেন, “জনসাধারণের দুর্ভোগ লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ ধরনের সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এ ধরনের সামাজিক উদ্যোগ এলাকাবাসীর জন্য অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতার কারণে তারা নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। জি এম রুস্তম আলীর নেতৃত্বে এই উদ্যোগ গ্রহণ করায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও জনস্বার্থে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষও স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করলে বুড়িগোয়ালিনী ঢালীবাড়ি ও গাজীপাড়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *