সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান 

শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান 

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা দ্বীপ ইউনিয়নে মেঘা প্রকল্পের আওতায় নির্মিত টেকসই বেড়িবাঁধ রক্ষায় অবৈধ ‘নাইনটি’ (নদী থেকে নোনা পানি উত্তোলনের পাইপলাইন) অপসারণে কঠোর অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই ) ইউনিয়নের কোথাও নতুন করে কোনো অবৈধ ‘নাইনটি’ স্থাপন করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি. এম. মাছুদুল আলম। একই সঙ্গে ইতোমধ্যে স্থাপিত সব অবৈধ পাইপলাইন দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় কিছু মৎস্যঘের মালিক বেড়িবাঁধের ওপর দিয়ে অবৈধভাবে ‘নাইনটি’ স্থাপন করে নদী থেকে নোনা পানি উত্তোলন করে আসছিলেন। এতে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত টেকসই বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জোয়ার-ভাটাপ্রবণ এই উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছিল।

এ পরিস্থিতিতে জনস্বার্থে মঙ্গলবার চেয়ারম্যান জি. এম. মাছুদুল আলম স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ও যুবসমাজকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

 

অভিযানের প্রথম দিনেই বেড়িবাঁধের ওপর স্থাপিত একাধিক অবৈধ ‘নাইনটি’ অপসারণ করা হয়।

চেয়ারম্যান জি. এম. মাছুদুল আলম বলেন, “নদী ও বেড়িবাঁধ উপকূলের মানুষের জীবন ও জীবিকার প্রধান ভরসা। এগুলোর ক্ষতি করে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। যারা অবৈধভাবে ‘নাইনটি’ স্থাপন করেছেন, তারা দ্রুত নিজ উদ্যোগে অপসারণ করুন। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, উপকূলীয় বেড়িবাঁধ, নদী ও পরিবেশ রক্ষায় এ অভিযান নিয়মিত চলবে এবং ভবিষ্যতে কোনো অবৈধ স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না।

ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মৎস্যঘের মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি উপকূলীয় জনগণের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে বেড়িবাঁধ রক্ষায় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *