সংবাদ শিরোনামঃ
দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী”রহস্যময় গাবুরায় রোদেলা ফাউন্ডেশ‌নের ফ্রি চি‌কিৎসা ক‌্যাম্প শাসক নয়, জনগণের সেবক হয়ে পাশে থাকতে চাই” আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুবায়ের  শ্যামনগর থানার ওসির সঙ্গে গাবুরা ইউপি মেম্বার প্রার্থী শাহাজান সিরাজের সৌজন্য সাক্ষাৎ উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগ ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ধসে পড়া বেড়িবাঁধে জিও রোল স্থাপন
কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

হাফিজুর রহমান শিমুল

কালিগঞ্জে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি শনিবার (৪ জুলাই) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য জননেতা হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ওয়াসীম উদ্দীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেণ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল।

এ সময়ে প্রধান অতিথি কৃষকদের হাতে বিভিন্ন ফসলের উন্নতমানের বীজ ও রাসায়নিক সার তুলে দিয়ে বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চার পাশাপাশি সরকারি সহায়তার যথাযথ ব্যবহার করে অধিক উৎপাদনের আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা- কর্মচারী, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *