সংবাদ শিরোনামঃ
দেবহাটা থেকে ১ হাজার ৩৫ বোতল ভারতীয় কোরেক্সসহ আটক-১ দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল বেঞ্চ বিতরন গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার রহমানের গণসংযোগ অনুষ্ঠিত খুলনার কয়রা উপজেলার খলিলুর রহমার সানার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  কালিগঞ্জের পল্লীতে মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ বুড়িগোয়ালিনী ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সিয়ামের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শ্যামনগর গাবুরায় প্রাথমিক দলের ১০০০ সদস্যকে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ সঞ্জিব সরকার হত্যা: এজাহার নামীয় আসামী ৪ জনের মধ্যে আটক ১জন  বুড়িগোয়ালিনী ছাত্রদলের উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, যৌতুকের চাপ ও মানসিক নির্যাতনের অভিযোগ: তরুণীর আ*ত্মহ*ত্যা, স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
দেবহাটা থেকে ১ হাজার ৩৫ বোতল ভারতীয় কোরেক্সসহ আটক-১

দেবহাটা থেকে ১ হাজার ৩৫ বোতল ভারতীয় কোরেক্সসহ আটক-১

আব্দুল্লাহ আল মামুনঃ

দেবহাটার সখিপুর এলাকা থেকে ১ হাজার ৩৫ বোতল ভারতীয় মাদক কোরেক্সসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে দেহটার সখিপুর এলাকায় এআটকের ঘটনা ঘটে।

আটককৃত মাদক চোরাকারবারির নাম মোঃ কবির হোসেন (৩৮)। সে ওই এলাকার নওসের আলী সরদারের ছেলে।

এবিষয়ে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, ভারত থেকে চোরাপথে আসা মাদকের একটি বড়ো চালানসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৩৫ বোতল কোরেক্সসহ ওই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিকে সাতক্ষীরা দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *