সংবাদ শিরোনামঃ
বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের সমন্বয়ে ভারতে আটককৃত বাংলাদেশি জেলেদের গ্রহণ ও পরিবারের নিকট হস্তান্তর গাবুরা-বুড়িগোয়ালিনী সংযোগ খেয়াঘাটের ডুমুরিয়া ঘাট ভাঙনের মুখে সংস্কারের দাবি স্থানীয়দের  গাবুরা ডুমুরিয়া খালপাড়ের রাস্তায় ইট সলিংয়ের দাবি স্থানীয়দের  খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মর্মান্তিক মৃ*ত্যু শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জে মাদক ও পথবন্ধকারীর বিরুদ্ধে মানববন্ধনঃ দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত শ্যামনগরে আটুলিয়াতে দিনে দুপুরে বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার লুট কালিগঞ্জের ধলবাড়িয়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক বিশেষ সভা অনুষ্ঠিত লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কালিগঞ্জে মাদক ও পথবন্ধকারীর বিরুদ্ধে মানববন্ধনঃ দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান

কালিগঞ্জে মাদক ও পথবন্ধকারীর বিরুদ্ধে মানববন্ধনঃ দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান

কালিগঞ্জ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার কথিত মাদক ব্যবসায়ী ও যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার হোতা আ’লীগ নেতা সাইদুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ জুন-২৬) সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী (চান্দের পুকুর) গ্রামের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশ গ্রহণ কারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার, এলাকার যুবসমাজকে বিপথগামী করা, এবং সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা এসময়ে বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক তদন্ত নিশ্চিত করার দাবী জানান। মানববন্ধন থেকে অংশ গ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন নিশ্চিত করতে হবে। একই সাথে স্থানীয় ৩০/৩৫টি পরিবারের চলাচলের পথ বন্ধের পায়তারা সহ নানান ষড়যন্ত্রের হোতা আ’লীগ নেতা সাইদুল ইসলাম ও তার দোসরদের অতিদ্রুত আইনের আওতায় আনতে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরে ১’শ ৬০ জন ভুক্তভোগীর স্বাক্ষরিত স্মারকলিপি পেশ করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন কুমার সাহ এর হাতে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *