সংবাদ শিরোনামঃ
বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের সমন্বয়ে ভারতে আটককৃত বাংলাদেশি জেলেদের গ্রহণ ও পরিবারের নিকট হস্তান্তর গাবুরা-বুড়িগোয়ালিনী সংযোগ খেয়াঘাটের ডুমুরিয়া ঘাট ভাঙনের মুখে সংস্কারের দাবি স্থানীয়দের  গাবুরা ডুমুরিয়া খালপাড়ের রাস্তায় ইট সলিংয়ের দাবি স্থানীয়দের  খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মর্মান্তিক মৃ*ত্যু শ্যামনগরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত কালিগঞ্জে মাদক ও পথবন্ধকারীর বিরুদ্ধে মানববন্ধনঃ দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত শ্যামনগরে আটুলিয়াতে দিনে দুপুরে বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার লুট কালিগঞ্জের ধলবাড়িয়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাংগঠনিক বিশেষ সভা অনুষ্ঠিত লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলার কালিগঞ্জে রূপান্তরের সহযোগিতায় ও ইয়ুথ ফর সুন্দরবনের আয়োজনে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে র‍্যালিটির উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ।অনুষ্ঠানে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল। এসময়ে উপস্থিত ছিলেন রূপান্তরের মনিটরিং অফিসার দীপ সাহা, প্রজেক্ট অফিসার অনুপ রায়। র‍্যালিটি কালিগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে কালিগঞ্জ, আশাশুনি ও শ্যামনগর উপজেলার ইয়ুথ ফর সুন্দরবন-এর সদস্যরা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তরুণরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ পরিবেশ, জীববৈচিত্র্য এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। পরিবেশ রক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বিকল্প পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে সবাইকে সচেতন ও এগিয়ে আসার আহ্বান জানান তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *