শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটী-মাদীয়া সংলগ্ন খোলপেটুয়া নদীর ভয়াবহ ভাঙন এলাকা পরিদর্শন করেছেন ড. মোঃ মনিরুজ্জামানসহ বিএনপির উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। সোমবার (২৫ মে) সকাল ১০ টার দিকে তারা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক সোলাইমান কবির, আশেক ইলাহী মুন্না, পদ্নাপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, সাবেক সেনা সদস্য বুড়গোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম রুস্তম আলী, ইউনিয়ন যুবদলপর সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ন আহবায়ক ওহিদুজ্জামান প্রমুখ।
এসময় নদী ভাঙনের কারণে স্থানীয় মানুষের দুর্ভোগ, বসতভিটা ও ফসলি জমির ক্ষয়ক্ষতি সরেজমিনে ঘুরে দেখেন নেতৃবৃন্দ। এলাকাবাসী জানান, খোলপেটুয়া নদীর তীব্র স্রোত ও জোয়ারের চাপে প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে নদী তীরবর্তী এলাকা। এতে আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের।
পরিদর্শনকালে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, “খোলপেটুয়া নদীর ভাঙন এখন ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।”
তিনি আরও বলেন, উপকূলীয় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
সর্বশেষ পানিউন্নয় বোর্ডের সহযোগিতায় বালু ভর্তি জিও বস্তা ডাম্পিং করছেন, বিষয়ে তাদেরকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। পরিদর্শন শেষে দ্রুত ভাঙনরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।
Leave a Reply