সংবাদ শিরোনামঃ
আলিপুরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যবসায়ী গুরুতর আহত: বিজ্ঞ আদালতে মামলা  দেবহাটার পারুলিয়ায় সন্ত্রাস, পতিতাবৃত্তি, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা সুন্দরবনে পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা” অনুষ্ঠিত ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদার ও তার সহযোগীসহ সর্বমোট সাত জন ডাকাত অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ কালিগঞ্জের উজিরপুর প্রগতি সংঘের টিভি-চেয়ার সরিয়ে নেওয়াসহ কেওড়া গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে জেলে নিহতের জেরে বনবিভাগের অফিসে হামলা-ভাঙচুর, আহত ৫ বনকর্মীর মধ্যে একজনের অবস্থা আসংখ্যা জনক  পদোন্নতি পেয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার হলেন আকরামুল
দেবহাটার পারুলিয়ায় সন্ত্রাস, পতিতাবৃত্তি, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন

দেবহাটার পারুলিয়ায় সন্ত্রাস, পতিতাবৃত্তি, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় সন্ত্রাস, মাদক ব্যবসা, পতিতাবৃত্তি, চুরি ও ছিনতাইয়ের প্রতিবাদে স্থানীয় জনসাধারণের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকাল ৫টায় পারুলিয়া বাজার সংলগ্ন আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় একটি চক্র নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। বিশেষ করে মাদক ব্যবসা, চুরি-ছিনতাই ও অসামাজিক কার্যকলাপের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, কথিত খোদে গং নামে পরিচিত একটি চক্রের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। তাদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। দ্রুত এসব অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধন থেকে স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে সন্ত্রাস, মাদক, পতিতাবৃত্তি, চুরি ছিনতাইয়ের ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, সাধারণ সম্পাদক হাসান শরাফি, বিএনপি নেতা সাফায়েত হোসেন বাচ্চু, উপজেলা জামায়াতের পেশাজীবি বিভাগের সভাপতি আব্দুল হান্নান, ডাঃ ফজলুর রহমান, ডাঃ সোহরাব হোসেন, ডাঃ আব্দুস সামাদ মোল্ল্যা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকরা। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *