সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ বে-সরকারী উন্নয়ন সংস্থা “জনকল্যাণ সংস্থা”র আয়োজনে এবং ActionAid Bangladesh-এর সহযোগিতায় সাতক্ষীরার কালিগঞ্জে শতাধিক তরুণ-তরুণীর অংশগ্রহণে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে-২৬) সকাল ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব, উপকূলীয় জনগোষ্ঠীর সংকট এবং নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। স্ট্রাইকে অংশগ্রহণকারী তরুণরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির দাবি জানান। একইসঙ্গে তারা জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন ও পানির সংকটের কারণে উপকূলের মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে। তাই এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বক্তব্যে মোঃ মারুফ হাসান বলেন, “জলবায়ু সংকট মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করতে হবে। তরুণদের সম্পৃক্ততা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।”জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহিদা পারভীন বলেন, “তরুণদের নেতৃত্বে এই ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধি করবে এবং পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *