সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথপ্লান বাংলাদেশের মাসিক অনলাইন মিটিং অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথপ্লান বাংলাদেশের মাসিক অনলাইন মিটিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

স্বেচ্ছাসেবী সংগঠন “ইয়ুথপ্লান বাংলাদেশ”-এর নিয়মিত মাসিক অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) রাত ৯টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সভা আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মনিরুজ্জামান বাবু। বিশেষ সম্মাননীয় অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধান সম্মাননায়ক ইমাম হোসেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সমন্বয়কারী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদিয়া, কুতুবদিয়া উপজেলা সমন্বয়কারীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

সভাপতির উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। বক্তব্যে তিনি সংগঠনের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

মিটিংয়ে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা যেমন—জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদী ভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকটসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এসব সমস্যা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও স্বেচ্ছাসেবী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন প্রস্তাব ও পরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে যুবসমাজকে সম্পৃক্ত করে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

শেষে সভাপতি এম এ হালিম সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *