সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় বিজিবির অভিযানে বিপুল পরিমান চোরাচালানি পণ্য জব্দ শ্যামনগর খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করায় একজনের কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে কলেজ পড়ুয়া যুবকের আত্ম*হ*ত্যা দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ মহান মে দিবস আজ: শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন  কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ
শ্যামনগর খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করায় একজনের কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা

শ্যামনগর খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করায় একজনের কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা

শ্যামনগর প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আক্তারুল গাজী(৩৩) নামের এক ব্যক্তিকে সাতদিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় নৌযানের মালিক জামিরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত পাইপসহ আনুষঙ্গিক সরঞ্জামাদী ধ্বংস করা হয়। এর আগে শুক্রবার রাত একটার দিকে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমানের নেতৃত্বে পুলিশ উপজেলার বড়কুপোট এলাকা থেকে উক্ত নৌযানটি আটক করে।

পরবর্তীতে খবর পেয়ে শনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদ হোসাইন তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত আক্তারুল গাজী খুলনার পাইকগাছার বারুলী গ্রামের জিল্লাপ গাজীর ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ৩০ শে চৈত্র সাতক্ষীরা জেলার একমাত্র বালুমহালের (হিজলিয়া) ইজারার মেয়াদ শেষ হয়েছে। তারপরও আগের বছরের ইজারাগ্রহীতারা নিজস্ব লোকজন দিয়ে রাতের অন্ধকারে খোলপেটুয়া নদী থেকে ১০/১২টি কার্গোযোগে বালু লুট অব্যাহত রেখেছে। শুক্রবার রাতে তাদের লোকজন খোলপেটুয়ার প্রবল ভাঙনকবলিত বড়কুপোট এলাকা থেকে বালু উত্তোলনের সময় পুলিশ তাদের আটক করে।

এসব গ্রামবাসী আরও জানায় খোলপেটুয়া নদীর ঘোলা, ঝাঁপা ও জেলেখালীসহ অপরাপর অংশ থেকে প্রতিদিন সারা রাত ধরে বালু উত্তোলন করা হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন জানান, অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত একজনকে সাতদিনের কারাদন্ড দেয়া হয়েছে। নৌযান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইজারা না থাকায় এখন কেউ এমন কাজ করলে এবং ইজারা দেয়া অংশের বাইরে থেকে বালু উত্তোলন করলে একই ধরনের ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *