সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ

দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা : মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও শ্রমিক সমাবেশ করেছে উপজেলা শ্রমিক দল| শুক্রবার (১ মে) দেবহাটা উপজেলা শ্রমিক দল, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও নারী শ্রমিক দলের আয়োজনে সখিপুর ইউনিয়ন চত্বর হতে একটি র‌্যালী সাতক্ষীরা-কালিগঞ্জ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক সমাবেশে সমাবেত হয়| সমাবেশে উপজেলা শ্রমিক দলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান মোখলেসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম| উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলীর সঞ্চালনায় বক্তব্য দেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাপ্পা, যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন, ইমারত নির্মান শ্রমিক দলের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা মহিলা শ্রমিক দলের সভানেত্রী সাজু পারভিন, সাধারণ সম্পাদক আলেয়া খাতুন, সহ-সভাপতি আনোয়ারা খাতুন, রোজিনা পারভীন প্রমুখ।বক্তারা বলেন, ১৮৮৬ সালের শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের চেতনাকে ধারণ করে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমজীবী মানুষের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। তারা সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে সেসব কার্যক্রম সফল করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সভা শেষে শ্রমিকদের কল্যাণে দোয়া মোনাজাত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *