সংবাদ শিরোনামঃ
বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন  কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান বুড়িগোয়ালিনীতে জমি নিয়ে বিরোধ: দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, মারধরের অভিযোগ উপকূলের মায়েদের জীবন চলে নোনা জলে: মাতৃত্বের আলোয় দুশ্চিন্তার ছায়া
বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন 

বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন 

বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি:

বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ ও পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের চুনা গ্রামে শেখ মিজানুর রহমান বাবুর মাছের প্রজেক্ট থেকে মঙ্গলবার(২৮ এপ্রিল ) গভীর রাত রান্না অবস্থায় ১০ কেজি হরিণীর মাংস উদ্ধার করা হয়।

স্থানীয়রা ফজলুল হক বলেন, বহিরাগত কিছু মানুষ দীর্ঘদিন ধরে বাবু শেখের মাছের প্রজেক্টে ভেকু মেশিন দিয়ে কাজ করে। প্রতিনিয়ত তারা মাংস রান্না করে কিন্তু কিসের মাংস রান্না করে আমরা জানি না। হঠাৎ দেখলাম মাছের প্রজেক্টের বাসা থেকে রাতে বনবিভাগ ও পুলিশ রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার করেছে।

প্রজেক্টের মালিক শেখ মিজানুর রহমান বাবু বলেন, আমার মাছের প্রজেক্টে ভেকু মেশিন দিয়ে কাজ করতেছে আমি তাদের কাউকে চিনি না ভেকু মালিকদের সাথে আমার যোগাযোগ। তারা সব বহিরাগত তারা যে কি খাওয়া দাওয়া করছে আমি তাও জানিনা। পশ্চিম সুন্দরবনের সহকারি বন সংরক্ষক( সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা)মশিউর রহমান জানান, আমরা হঠাৎ জানতে পারি চুনায় এক মাছের প্রজেক্টে হরিণীর মাংস রান্না হচ্ছে। সেই মুহূর্তে আমাদের আভিযানিক টিম নিয়ে রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার করি। পরবর্তীতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *