সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান

দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা : সাতক্ষীরার দেবহাটায় এতিম শিশুর মাঝে ত্রৈমাসিক খাদ্য, শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা-ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ।

(২৭ এপ্রিল ২০২৬) সোমবার পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে দিনব্যাপী সাতক্ষীরা, দেবহাটা ও কালিগজ্ঞ উপজেলার মোট ২৫ জন এতিম শিশুর মাঝে এসব খাদ্য, শিক্ষা ও খেলাধুলা সামগ্রী সহ পড়াশোনা /স্কুল ফি বাবদ প্রতিটা শিশুকে এককালিন ৩৫০০ টাকা প্রদান করা হয়।

উক্ত বিতরণ কর্মসূচিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ -এর জুনিয়র প্রজেক্ট অফিসার সাজিদ আল আহাদ, জুনিয়র অফিসার শিবলী, সাতক্ষীরা প্রতিনিধি শফিকুল ইসলাম, ইউপি সচিব প্রবীর হাজারী, ইউপি সদস্য আব্দুল কাদের ও ইউপি সদস্য হীরা প্রমুখ।

উল্লেখ্য, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় এই শিশুরা বছরে চারবার খাদ্য সামগ্রী, সারা বছরের জন্য শিক্ষা উপকরণ ও টিউশন ফি, স্বাস্থ্যসেবা এবং দুইবার নতুন পোশাক পেয়ে থাকে।

এই কার্যক্রমের আওতায় দাতা সংস্থা মা ইন্টারন্যাশনাল এর সহায়তায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সারা দেশে প্রায় ৪০০ এতিম শিশুকে সহায়তা প্রদান করে আসছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *