সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে নৌকা ডুবি: ফিরে এলেন ৪ মৌয়াল, নিখোঁজ আরও ৪ জন, খোঁজ মিলেছে আরও একজনের  সুন্দরবনে ঝড়ে নৌকা ডুবি: ৪ মৌয়াল উদ্ধার, নিখোঁজ ৪ উদ্ধারে বনবিভাগ কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সুন্দরবনে মধু আহরণে গিয়ে মৌয়াল সাপের কামড়ে আহত, বন বিভাগের সহায়তায় উদ্ধার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় নৌপথ ও সুন্দরবনের সার্বিক নিরাপত্তা জোরদারকল্পে সমন্বয় সভা করেছে কোস্ট গার্ড শ্যামনগর বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাতক্ষীরা সাইবার দলের পক্ষ থেকে দোয়া কামনা, আলিফের সফল অস্ত্রোপচার সম্পন্ন শ্যামনগরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত কুখ্যাত সন্ত্রাসী বাহার আলীকে গ্রেফতার করেছে পুলিশ সুন্দরবনে বনদস্যুর গুলিতে কাঁকড়া শিকারি আহত
কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জে হাজী তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় মাদ্রাসার ৩০জন পরীক্ষার্থীকে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়। মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লা’র সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ও শিক্ষক আলহাজ্ব আবুল হোসেন প্রমুখ। বিদায় সংবর্ধনাকালে মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের রজনীগন্ধা ও গোলাপ ফুলের শুভেচ্ছাসহ শিক্ষার্থীদের মাঝে স্কেলবক্স প্রদান করা হয়। শেষে বিদায়ী দাখিল শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মোঃ শেখ শফিউল্লাহ। উল্লেখ্য যে, ১৯৯৬ সালে সাবেক বস্ত্রমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এম মুনসুর আলী নারী শিক্ষার জন্য ও নারী জাগরণের লক্ষ্যে তার পিতার নামে হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। বিদায় অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবক, সুধীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *