সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রাত পোহালেই সুন্দরবনে প্রবেশ করবে মৌয়াল দল,সম্পন্ন হলো শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত নীলডুমুর বাজারে স্বর্ণকারের দোকানে দুঃসাহসিক চুরি সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড গাবুরা খাদ্যবান্ধব ডিলার বিরুদ্ধে প্রশ্নের ঝড় উঠছে, অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব সুন্দরবনে জিম্মি জেলে উদ্ধার অভিযান: কোস্ট গার্ডের ব্যাপক তল্লাশি  পহেলা এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হচ্ছে মধু আহরণ মৌসুম,প্রস্তুত করা হচ্ছে নৌকা সুন্দরবনে জেলে অপহরণ: মুক্তিপণ দাবির অভিযোগ ‘নানা ভাই বাহিনী’র বিরুদ্ধে
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জে ‘প্রত্যয় গ্রুপের’ ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা তিনটায় প্রত্যয়ের গ্রুপের চেয়ারম্যান আজগার আলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহ কমিশনার (ভুমি)মোঃ মাইনুল ইসলাম খাঁন। প্রধান আলোচক ছিলেন প্রত্যয় গ্রুপের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান মুফতি ডঃ আব্দুর রহিম সরদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহঃ অধ্যাপক আব্দুর রউফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সহ সভাপতি শেখ হাবিবুল্লাহ্, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার  হোসেন, সাংবাদিক ফোরামের  সভাপতি ডঃ মিজানুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুর রউফ , জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি হাফিজুর রহমান শিমুল, প্রত্যয় গ্রুপের লিগ্যাল এডভাইজার এ্যাড.হাফিজুর রহমান, এ্যাড. আবু তালেব, প্রত্যয় গ্রুপের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রেজা, শেখ আবু তাহের ও হাফেজ খাইরুল বাশার প্রমুখ। উপস্থিত ছিলেন প্রত্যয় গ্রুপের শেয়ার সদস্য বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ সিরাজুল ইসলাম ম্যানেজিং ডিরেক্টর প্রত্যয় গ্রুপ ও শেখ নাজমুল হুদা, ডিএমডি, প্রত্যয় গ্রুপ। অনুষ্ঠানের পবিত্র কুরআন তেলাওয়াতের পরপরই সকল অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে মোহনা শিল্পীগোষ্ঠী ও অন্যান্য শিল্পের সমন্বয়ে ইসলামী সংগীত পরিবেশন সহ  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *