সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রাত পোহালেই সুন্দরবনে প্রবেশ করবে মৌয়াল দল,সম্পন্ন হলো শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত নীলডুমুর বাজারে স্বর্ণকারের দোকানে দুঃসাহসিক চুরি সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড গাবুরা খাদ্যবান্ধব ডিলার বিরুদ্ধে প্রশ্নের ঝড় উঠছে, অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব সুন্দরবনে জিম্মি জেলে উদ্ধার অভিযান: কোস্ট গার্ডের ব্যাপক তল্লাশি  পহেলা এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হচ্ছে মধু আহরণ মৌসুম,প্রস্তুত করা হচ্ছে নৌকা সুন্দরবনে জেলে অপহরণ: মুক্তিপণ দাবির অভিযোগ ‘নানা ভাই বাহিনী’র বিরুদ্ধে
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক।

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬ )তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনী খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ ৩১ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতদের কাছে জিম্মি থাকা ১ জন জেলেকে উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিকে রেখে বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলে মজিবর গাজী (৫০) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।

উদ্ধারকৃত জেলেকে তার পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

(ব্রিফিং প্রদানকারী কর্মকর্তাঃ লেঃ খালিদ সাইফুল্লাহ, (এক্স), বিএন, নির্বাহী কর্মকর্তা, বিসিজিএস অপরাজেয় বাংলা)

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *