সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত নীলডুমুর বাজারে স্বর্ণকারের দোকানে দুঃসাহসিক চুরি সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড গাবুরা খাদ্যবান্ধব ডিলার বিরুদ্ধে প্রশ্নের ঝড় উঠছে, অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব সুন্দরবনে জিম্মি জেলে উদ্ধার অভিযান: কোস্ট গার্ডের ব্যাপক তল্লাশি  পহেলা এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হচ্ছে মধু আহরণ মৌসুম,প্রস্তুত করা হচ্ছে নৌকা সুন্দরবনে জেলে অপহরণ: মুক্তিপণ দাবির অভিযোগ ‘নানা ভাই বাহিনী’র বিরুদ্ধে কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে দুধর্ষ ডাকাত ইয়ার আলী অস্ত্রসহ গ্রেপ্তার কালিগঞ্জে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত গাবুরা ইউনিয়নে জ্বালানি সংকট: ড্রামে তেল সরবরাহের দাবি ব্যবসায়ীদের
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার( ৩০ মার্চ ২০২৬) তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা বাগেরহাটের মোংলা থানাধীন সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ ৩০ মার্চ ২০২৬ তারিখ সোমবার সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর ১টি আস্তানা চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ওয়াকি-টকি এবং রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ আরও অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভাব হয়নি।

জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

(ব্রিফিং প্রদানকারী কর্মকর্তাঃ লেঃ খালিদ সাইফুল্লাহ, (এক্স), বিএন (নির্বাহী কর্মকর্তা, বিসিজিএস অপরাজেয় বাংলা)

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *