সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী আটক শ্যামনগরে স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে ইয়ুথ প্লান বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত। বুড়িগোয়ালিনীতে ঐতিহ্যবাহী ৪ দলীয় কাবাডি খেলা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলার শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী-২৬ অনুষ্ঠিত শ্যামনগরে উপকূলীয় পানি যাদুঘর উদ্বোধন সুন্দরবনে কুখ্যাত জনাব বাহিনীর হাতে বাওয়ালি আটক সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ কালিগঞ্জে মোটরসাইকেল বিক্রির টাকা ছিনতাই ও হামলার অভিযোগ উঠেছে মান্দারবাড়ীয়া অভয়ারণ্য কেন্দ্রের সম্মুখে পাকা স্থাপনা তৈরীর অভিযোগ উঠেছে
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী আটক

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী আটক

নিজস্ব প্রতিবেদক।

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর মোবাইল ফোনের মাধ্যমে জেলেদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে এবং চাঁদা সংগ্রহের জন্য তার প্রধান সহযোগী রবিউল ইসলামকে অস্ত্রসহ সুন্দরবনে প্রেরণ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ২৫ মার্চ ২০২৬ তারিখ বুধবার দুপুর ২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের শিবসা নদীর কুমারখালি খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করা হয়।

আটককৃত ডাকাত রবিউল ইসলাম (৪১) খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ আসাবুর বাহিনীর হয়ে ডাকাতি এবং চাঁদাবাজি করে আসছিলো। উল্লেখ্য, ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করার ফলে উক্ত বাহিনীর সার্বিক কার্যক্রম অনেকাংশে নিষ্ক্রিয় হয়ে পড়েছে।

জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *