সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি শিশুর মটরভ্যান ছিনতাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুন্দরবনে,বন বিভাগের টহল জোরদার  দেবনগরে আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার কয়রায় সৌদি সরকারের পাঠানো খেজুর মাদরাসা ও এতিমখানায় সুষ্ঠুভাবে বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল পশ্চিম সুন্দরবন এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা, আতঙ্কে জেলেরা কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ব্যবসায়ী জাহাঙ্গীর কবির বাংলাদেশের উপকূলে বিপদসংকুল সময় শুরু
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুন্দরবনে,বন বিভাগের টহল জোরদার 

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুন্দরবনে,বন বিভাগের টহল জোরদার 

বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, সুন্দরবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বন বিভাগ। বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ইতোমধ্যে বিশেষ টহল কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তারা ফজলুল হক। তিনি আরো জানান, ঈদকে কেন্দ্র করে সুন্দরবনে মাছ ধরা, কাঁকড়া আহরণ এবং বনজ সম্পদ সংগ্রহের জন্য জেলেদের আনাগোনা বৃদ্ধি পায়। এই সুযোগে কিছু অসাধু চক্র অবৈধভাবে কাঠ কাটা, বন্যপ্রাণী শিকারসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এসব অপরাধ দমনে বন বিভাগের পক্ষ থেকে কঠোর নজরদারি আরোপ করা হয়েছে।
বুড়িগোয়ালিনী, স্টেশন এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ মোবাইল টিম গঠন করা হয়েছে। বনরক্ষী বাহিনী নদীপথ ও বনাঞ্চলের ভেতরে দিন-রাত টহল পরিচালনা করছে। এছাড়া স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঈদকে সামনে রেখে সুন্দরবনে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আগেভাগেই আমরা টহল জোরদার করেছি। কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।স্থানীয় জেলে আব্দুল হামিদ, মনিরুল, আনিসুরসহ কয়েক জন জানান, বন বিভাগের এই উদ্যোগে তারা স্বস্তি বোধ করছেন। নিয়মিত টহল থাকলে দস্যুদের উৎপাত কমবে এবং তারা নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারবেন।
বন বিভাগ আশা করছে, এই কঠোর নজরদারি ও টহল কার্যক্রমের মাধ্যমে ঈদুল ফিতর উপলক্ষে সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *