গাবুরা(শ্যামনগর) প্রতিনিধি।সাতক্ষীরার উপকূলীয় ইউনিয়ন শ্যামনগরের গাবুরায় কর্মরত বেসরকারী সেবা সংস্থা ব্রতীর বাস্তবায়নে দাতব্য সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক) এর সহায়তায় পবিত্র রমজান উপলক্ষে ৫০০ প্রন্তিক ও দুস্থ্য পরিবারে খাদ্যসমগ্রী প্রদান করা হয়েছে।

এ বিষয়ে ব্রততী সমাজ কল্যাণ সংস্থার ম্যানেজার সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন চাঁদনিমুখা এলাকায় কিছু সদস্য তাদেরকে পানিতে নামিয়ে এই খাদ্য দিতে হয়েছে, কারণ জানতে চাইলে তিনি বলেন ওই স্থানে আমাদের ট্রলার না উঠার কারণে তাদেরকে নিচে নেমে এই খাদ্য সামগ্রী গ্রহণ করতে হয়েছে। ম্যানেজার সাইফুল ইসলাম আরো বলেন, প্রতিবছর গাবুরায় অসহায় পরিবার কে চিহ্নিত করে, খাদ্য সহায়তা প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছর ৫শ দুস্থপরিবারকে খাদ্য সমগ্রী দেওয়া হয়েছে। নারীদের নদীতে নামিয়ে ত্রাণ সামগ্রী দেওয়া ঠিক হয়েছে কিনা জানতে চাইলে স্থানীয় বেশ কিছু মানুষ বলেন বয়স্ক নারীদের এভাবে নদীতে নামিয়ে ত্রাণ দেওয়াটা ঠিক হয়নি।
Leave a Reply