সংবাদ শিরোনামঃ
কয়রায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে মহড়া ও আলােচনা সভা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক নারী দিবস উপলক্ষে নকশীকাঁথার উদ্যোগে পাঁচ নারী সংগঠনকে সম্মাননা  মিথ্যা মামলা ও হয়রানী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে কালিগঞ্জের ব্যবসায়ী জাহাঙ্গীর কবির শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন। শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন  কয়রায় শরিষামুট গ্রামের কৃষক সিরাজুলের উপর হামলা বিএনপির প্রতিশ্রুতির বাস্তবায়ন নারীর ক্ষমতায়নে শুরু হলো ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কালিগঞ্জের মথুরেশপুর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুন্সিগঞ্জ ইউনিয়নে আস্থার প্রতীক কৃষ্ণপদ পরমান্য, চেয়ারম্যান হিসেবে দেখতে চায় জনগণ
শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন।

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন।

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের কমিটি গঠন ও অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১০ টায় লিডার্স শ্যামনগর শাখা অফিসে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।

লিডার্সের CARE প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জয়দেব কুমার জেয়ার্দ্দার এর শুভেচ্ছা বক্তব্য এর মধ্য দিয়ে সভার প্রধান কার্যক্রম শুরু হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা জলবায়ূ এ্যাকশন ফোরামের সদস্য আমজাদ হোসেন, নিপা চক্রবর্তী,হিরনময়ী রানী,আশিকুর রহমান, হুসাইন বিন আফতাব, মনজুয়ারা এবং লিডার্সের অ্যাডভোকেসি ও ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী প্রমুখ।

এসময় সভায় লির্ডাসের কার্যক্রম, উপজেলা জলবায়ু অ্যাকশন ফোরামের উপবিধি, কমিটি গঠন, আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে এলাকার নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে ফোরামের সৌজন্য সাক্ষাত, জলবায়ু ঝুঁকিপূর্ণ সমস্যা চিহ্নিতকরণ, দিবস উদযাপন, নীতি নির্ধারণী ও বাস্তবায়নকারী পর্যায়ে সমস্যা নিরসনে স্মারকলিপি প্রদান , নিরাপদ পানির ব্যবস্থা ও দুর্যোগ পূর্ব প্রস্তুতি কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *