শ্যামনগর উপজেলার নীলডুমুর উত্তর পাড়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৬ রমজান, শুক্রবার, স্থানীয় গোলেজান মসজিদে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদানের কথা স্মরণ করে তারা বলেন, দেশ ও জনগণের কল্যাণে তার রাজনৈতিক জীবন চিরস্মরণীয় হয়ে থাকবে।
মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।
Leave a Reply