সংবাদ শিরোনামঃ
যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলায় উপকূলীয় প্রেসক্লাবের নিন্দা  সুন্দরবনে জেলেদের অনুমতি পত্র বিতরণ শুরু, প্রথম দিনেই বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছে জেলেরা শ্যামনগর প্রেসক্লাব সভাপতিকে মারধরের ঘটনায় আহত মনিরকে দেখতে এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবন দিবসে গাবুরায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে মানববন্ধন ও ভিডিও প্রদর্শনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াতের আমিরের গভীর শোক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কোথায় ও কেমন হবে — বিস্তারিত খবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত — ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সাংবাদিক আবুল বাসার এর জন্মদিন মারকাজুল আতা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত 
সুন্দরবনে জেলেদের অনুমতি পত্র বিতরণ শুরু, প্রথম দিনেই বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছে জেলেরা

সুন্দরবনে জেলেদের অনুমতি পত্র বিতরণ শুরু, প্রথম দিনেই বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছে জেলেরা

শ্যামনগর প্রতিনিধি:
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পহেলা মার্চ রবিবার থেকে সুন্দরবনে প্রবেশের জন্য জেলেদের অনুমতি পত্র (পাস) বিতরণ শুরু করেছে বন বিভাগ। প্রথম দিনেই বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছেন জেলেরা।
বন বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত নিয়ম মেনে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি পরিশোধ সাপেক্ষে জেলেদের এই পাস দেওয়া হচ্ছে। পাস গ্রহণের পর নির্দিষ্ট সময়ের জন্য তারা সুন্দরবন এলাকায়, কাঁকড়া আহরণ করতে পারবেন।
কাঁকড়া জেলে শফিকুল ইসলাম, আব্দুল হামিদসহ কয়েক জন  জানান, গত দুই মাস সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধ থাকায় তাদের পরিবারে চরম আর্থিক সংকট দেখা দেয়। পাস বিতরণ শুরু হওয়ায় তারা কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন। অনেকেই ভোর থেকেই স্টেশন প্রাঙ্গণে ভিড় করেন পাস সংগ্রহের জন্য।
বন বিভাগের কর্মকর্তারা বলেন, বনজ সম্পদ রক্ষা ও টেকসই আহরণ নিশ্চিত করতে নিয়মিত নজরদারি জোরদার করা হবে। নির্ধারিত এলাকা ও সময়সীমা মেনে চলতে জেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ নিয়ম ভঙ্গ করলে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
উপকূলীয় জনপদের হাজারো জেলের জীবিকা নির্ভর করে সুন্দরবনের ওপর। তাই সময়মতো পাস বিতরণ শুরু হওয়ায় শ্যামনগর ও আশপাশের এলাকার জেলে পরিবারগুলোতে স্বস্তির আবহ বিরাজ করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *