সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
মারকাজুল আতা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মারকাজুল আতা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

সাইফুল ইসলাম গাবুরা থেকে।

পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দারিদ্র্যপীড়িত মানুষের পাশে দাঁড়াতে ইফতার সামগ্রী বিতরণ করেছে মারকাজুল আতা ফাউন্ডেশন। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার গ্রামের ৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, রমজানের তাৎপর্য সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের দায়িত্বশীল ও সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় অংশ নেন।

বক্তারা বলেন, রমজানের সময় এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ইফতার সামগ্রী পেয়ে উপকৃত পরিবারগুলোর সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, এ সহায়তা রমজানে ইফতার আয়োজন সহজ করেছে।
আয়োজকেরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাঁদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *