সংবাদ শিরোনামঃ
পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট অপারেশন ম্যানগ্রোভ শীল্ড
কালিগঞ্জ উপজেলায় নলতা মানবতার ঘর ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী

কালিগঞ্জ উপজেলায় নলতা মানবতার ঘর ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী

হাফিজুর রহমান শিমুলঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিভিন্ন ওয়ার্ডে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে “মানবতার ঘর ফাউন্ডেশন” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৪ সাল থেকে আত্মমানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছরও সংগঠনটির উদ্যোগে প্রায় দুই হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার নলতা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে অংশ নেন। এসময় সংগঠন সূত্রে জানা যায়, কালিগঞ্জ ও আশাশুনি উপজেলায় বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক পর্যায়ে পর্যায়ক্রমে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে। তালিকাভুক্ত অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারগুলোর হাতে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, তেল, ছোলা, মুড়ি, ও খেজুরসহ প্রয়োজনীয় ইফতার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। মানবতার ঘর ফাউন্ডেশনের পরিচালক, জেলা বিএনপির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কোঅর্ডিনেটন ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন (মুকুল) বক্তব্যে বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ সময় সমাজের সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের এ কার্যক্রম বিগত ১২ বছর যাবত চলে আসছে, ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *