শ্যামনগর প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলায় হরিনাম সেবাশ্রমের মাঠ চত্তরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা -৪ ড, মরিরুজ্জামান এর পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৫ জানুয়ারি) সকাল ১০টায়।
সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ ওয়ার্ড বিএন পি’র সভাপতি আবু বক্কার সিদ্দিক,
পথসভায় ৩১দফা দাবি নিয়ে বক্তব্য রাখেন,প্রধান অতিথি ড, মনিরুজ্জামান। তিনি বলেন,স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতিতে ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে সরকার প্রদান করবে, প্রতিমাসে দুই থেকে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। শ্যামনগরে এই অবহেলিত জনপদে সার্বিক উন্নয়নে দারিদ্র বিমোচন, ক্ষুধা মুক্তি সহ সুন্দরবনের জেলে বাওয়ালিদের সুন্দরবনের নিরাপদ কর্মসংস্থান করতে পারে তার ব্যবস্থা করবেন। জলবায়ু পরিবর্তনে উপকূলীয় অঞ্চলে মানুষের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসীন ডিগ্রী কলেজের সাবেক সহযোগী অধ্যাপক আবু সাইদ, সাবেক উপজেলা আহবায়ক সোলাইমান কবীর, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, সমাজ সেবক আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গাজী নুরুজ্জামন, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানূর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, যুব দলের আহবায়ক মাসুদুর রহমান বাবু, হরিনাম সেবাশ্রমের সভাপতি ডাক্তার তপন মন্ডল।
মুন্সীগঞ্জ ইউনিয়ন সদস্য সচিব কামরুল ইসলাম কাজল প্রমুখ।
Leave a Reply