সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আটক যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন, অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলায় উপকূলীয় প্রেসক্লাবের নিন্দা  সুন্দরবনে জেলেদের অনুমতি পত্র বিতরণ শুরু, প্রথম দিনেই বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছে জেলেরা শ্যামনগর প্রেসক্লাব সভাপতিকে মারধরের ঘটনায় আহত মনিরকে দেখতে এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবন দিবসে গাবুরায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে মানববন্ধন ও ভিডিও প্রদর্শনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াতের আমিরের গভীর শোক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কোথায় ও কেমন হবে — বিস্তারিত খবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত — ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সাংবাদিক আবুল বাসার এর জন্মদিন
নিরাপদ পানির সংকট নিরসনে করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

নিরাপদ পানির সংকট নিরসনে করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ

শ্যামনগরে বারসিক- এনগেজ প্রকল্পের উদ্যোগে সুপেয় পানির অভাব বা নিরাপদ পানির সংকট নিরসনে করণীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত।
শুক্রবার সকালে সকাল বারসিক এনগেজ প্রকল্পের অধীনে শ্যামনগর উপজেলার ৪ নং রমজাননগর ইউনিয়ন পরিষদের হল রুমে সুপেয় পানির অভাব বা নিরাপদ পানের সংকট নিরসনে করণীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়। উক্ত গণতান্ত্রিক সংলাপে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ বখতিয়ার আহমেদ, চেয়ারম্যান ৪নং নুরনগর ইউনিয়ন পরিষদ। এছাড়াও ইউনিয়নের ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা গন , সুশীল সমাজ সংগঠন প্রতিনিধিও ইউনিয়নে কার্যরত সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সোসাল মিডিয়া প্রতিনিধি বৃন্দ অংশগ্রহন করেন। মো:শরিফুল ইসলাম (FF- এনগেজ) এর সঞ্চলনায় অংশগ্রহণমূলক আলোচনা, মতামত, অভিজ্ঞতা বিনিময়, প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন গ্রাম ও ইউনিয়ন সিএসও দলের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, ভুক্তভোগী, শিক্ষক ,এনজিও, সাংবাদিক এবং বারসিক প্রতিনিধি ।উক্ত গণতান্ত্রিক সংলাপে নুরনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পানির ভয়াবহ পরিস্থিতি, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি, নিরাপদ পানের অভাবে শিক্ষার্থী ও নারীদের স্বাভাবিক জীবন ব্যাহত হওয়া, সুপ্রিয় প্রাণীর সংকটে গুরুতর সমস্যা বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে চিহ্নিত সমস্যার প্রেক্ষিতে প্রস্তাবনা ও সুপারিশ এবং স্থানীয় সরকারের প্রতিশ্রুতির ভিত্তিতে উক্ত সমস্যার সমাধানে টেকসই পরিকল্পনা গ্রহণ করা হয়।অনুষ্ঠানে প্রকল্পের পক্ষথেকে আরো উপস্থিত ছিলেন – রোকসানা পারভীন (এরিয়া অফিসার) মাহুয়া পারভীন (FF-এনগেজ) প্রদীপ কুমার মন্ডল সহ প্রমূখ ব্যক্তি বর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *