সংবাদ শিরোনামঃ
পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ দেবহাটার পারুলিয়ায় অসহায় পরিবারকে জামায়াতে ইসলামীর ভ্যান উপহার দেবহাটায় নবাগত ওসির সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় তেলের জন্য লম্বা লাইনে শিক্ষক,ক্লাস বন্ধ চাপে শিক্ষা কার্যক্রম শ্যামনগরে চিংড়িতে পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা : চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট অপারেশন ম্যানগ্রোভ শীল্ড
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ থেকে এক রিসোর্ট মালিক ওদুই পর্যটককে অপহরণ করেছে বনদস্যুরা

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ থেকে এক রিসোর্ট মালিক ওদুই পর্যটককে অপহরণ করেছে বনদস্যুরা

অনলাইন নিউজ।

সুন্দরবনের পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে এক রিসোর্ট মালিক ও ঢাকা থেকে আসা দুই পর্যটককে অপহরণ করেছে বনদস্যুরা। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঘাগরামারী টহল ফাঁড়ি সংলগ্ন কেনুয়ার খালের মুখ থেকে তাদের অপহরণ করা হয়।

পুলিশ জানায়, অপহৃত দুই পর্যটক হলেন- মো. সোহেল ও মো. জনি। এছাড়া রিসোর্ট মালিকের নাম শ্রীপতি বাছাড়।

বনবিভাগ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, শুক্রবার নারী-পুরুষসহ ৪ পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। ওইদিন দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত রিসোর্ট ‘গোলকানন’ এ উঠেন। পরে বিকেলে গোলকানন রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ ৪ পর্যটক বোটে করে বনের কেনুয়ার খালের মধ্যে ঘুরতে যান।

রিসোর্ট সংলগ্ন ওই খাল থেকে ২ নারীসহ ৫ জনকে অপহরণ করে একদল বনদস্যু। তবে ওইদিন রাতেই দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেয় বনদস্যুরা। তবে রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রেখেছে বনদস্যুরা। জিম্মি থাকা রিসোর্ট মালিক ও পর্যটকদের কাছে দস্যুরা মোটা অংকের মুক্তিপণ দাবি করছে।

এ বিষয়ে বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, ঘটনাটি শুনেছি। তবে কোনো দস্যু বাহিনী এ পর্যটকদের অপহরণ করেছে কি না তা নিশ্চিত করে জানতে পারেননি।

খুলনার দাকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিক ও দুই পর্যটককে উদ্ধারে থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ডের তৎপরতা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *