সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক উপকূলে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ, বিপাকে নিম্ন আয়ের মানুষ
দেবহাটা থানা পুলিশের অভিযানে ৭ আসামী গ্রেফতার

দেবহাটা থানা পুলিশের অভিযানে ৭ আসামী গ্রেফতার

 

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশে অভিযানে ওয়ারেন্টভূক্ত ৬ জন এবং সাজাপ্রাপ্ত আরো এক আসামীকে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিশেষ অভিযানে উক্ত ৭ আসামীকে গ্রেফতার করে পুলিশ।
দেবহাটা থানার এসআই হাফিজুর রহমান, এসআই মাহাবুর রহমান, এএসআই হুমায়ুন কবীর অভিযান পরিচালনা করে দক্ষিন পারুলিয়া গ্রামের সামছুর রহমানের ছেলে সেলিম রেজা, উত্তর পারুলিয়া গ্রামের আদর আলীর ছেলে হাসান আলী, একই এলাকার আকবর গাজীর ছেলে আ: মজিদ, বহেরা গ্রামের নুর আলীর ছেলে সেলিম হোসেনকে গ্রেফতার করে। এছাড়া এসআই লালচাঁদ আলী, এসআই শরিফুল ইসলাম, এএসআই শামীম হোসেন অভিযান চালিয়ে
দেবহাটা সদরের আব্দুর রহিমের ছেলে শাহীন গাজী, একই এলাকার নুর ইসলাম সরদারের ছেলে রায়হান কবির এবং সাংবাড়িয়া গ্রামের মৃত বরকতুল্লাহ সরদারের ছেলে আরশাদ আলী সরদারকে গ্রেফতার করে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, পুলিশের অভিযানে ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, দেবহাটা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *