সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক উপকূলে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ, বিপাকে নিম্ন আয়ের মানুষ
তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শ‍্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গত সোমবার (১২ ডিসেম্বর) রাত ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) বিজয় কুমার মজুমদারের নেতৃত্বে সদস্যরা উপজেলার কৈখালী গ্রামে শাহাদত হোসেনের বাড়িতে অভিযান চালায়।

এসময় শাহাদত হোসেনের ঘর তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের আগাম খবর টের পেয়ে আব্দুস সালাম গাজী নামে অপর এক মাদক কারবারী দৌড়ে পালিয়ে যায়।

আটক দুই মাদক ব্যবসায়ী হলো- শ্যামনগর উপজেলার উত্তর ফুলবাড়ী গ্রামের মৃত শেখ আব্দুস শহিদের ছেলে উজ্জ্বল শেখ এবং পশ্চিম কৈখালী গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে শাহাদত হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই বিজয় কুমার মজুমদার বলেন, ভারত থেকে গাঁজা পাচার করে বিক্রির সময় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই দুই মাদক কারবারীকে আটক করে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। শ্যামনগর থানার ওসি নুর ইসলাম বাদল বলেন, আটকবারীদের মাদক আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *