সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক উপকূলে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ, বিপাকে নিম্ন আয়ের মানুষ
সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের অভায়রন‍্য  এলাকা থেকে নিষিদ্ধ জাল, ট্রলার সহ ১৭ জেলে আটক

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের অভায়রন‍্য  এলাকা থেকে নিষিদ্ধ জাল, ট্রলার সহ ১৭ জেলে আটক

নিজস্ব  প্রতিনিধিঃ
পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক এম, কে,এম ইকবাল হোছাইনের নেত্রীতে সাতক্ষীরা রেঞ্জের  সুন্দরবনে পৃথক পৃথক অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল সহ ১৭ জন জেলেকে আটক করেছে।
এসময় জেলেদের ব্যবহৃত ২টি ট্রলার ও ৫টি নৌকা জব্দ করে এ কর্মকর্তা ।
সোমবার (১২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে গহীন সুন্দরবনের তালপট্টি সংলগ্ন পানির খাল ও আগুনজ্বালা নামক স্থান হতে মালামাল সহ জেলেদের আটক করে।
আটক কৃত জেলেরা হলেন- খুলনা জেলার রূপসা থানার রামনগর গ্রামের মশিউর হাওলাদারের ছেলে লিপন হাওলাদার, মৃত আঃ মালেকের ছেলে মোঃ মামুন, মোঃ ইলিয়াসের ছেলে মোঃ খয়রুল আলম, বাগেরহাট জেলার মংলা থানার উলোবুনিয়া গ্রামের আয়ুব আলীর ছেলে মুজাহিদ শেখ, কয়রা থানার সাতহালিয়া গ্রামের মৃত আঃ হালিম শেখের ছেলে সাদ্দাফি হোসেন ডালিম, ফকিহাট জেলার ভাঙন পাড়া থানার দিয়া পাড়া গ্রামের মৃত আক্কেল আলী হাওলাদারের ছেলে অলি হাওলাদার, রামপাল থানার চামপুর গ্রামের মৃত লিয়াকত আলী শেখের ছেলে মাসুদ শেখ ভেটকামারী গ্রামের খালেক মোল্যার ছেলে মোল্যা, শহিদ শেখের ছেলে রিপন শেখ,সাইফুল মোল্যা, রফিকুল মোল্যা ও বেনাউল নাজিম শেখ, শ্যামনগর উপজেলার টেংরামারী গ্রামের মৃত জাকির শেখের ছেলে টেংরাখালী গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে ছাত্তার গাজী, মৃত মান্দার গাজীর ছেলে আবু মহসিন, পার্শ্বেখালী গ্রামের কওছার আলীর ছেলে শহিদুল ইসলাম, মাওলা বক্স মোড়লের ছেলে মজিদ মোড়ল এবং মোহাম্মাদ আলীর ছেলে ইদ্রিস আলী।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম, কে, এম ইকবাল হোছাইন  চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে অবৈধভাবে ট্রলার নিয়ে মাছ ধরার সময় পৃথক অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত লক্ষাধিক টাকা মূল্যের চরপাটা জাল, ট্রলার ও নৌকা সহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করা হয়। আটককৃত জেলেদের বন আইনে মামলা দেওয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *