সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক উপকূলে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ, বিপাকে নিম্ন আয়ের মানুষ
শ্যামনগর হাসপাতালের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ এবং পুনঃনির্মাণ করার দাবিতে মানববন্ধন

শ্যামনগর হাসপাতালের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ এবং পুনঃনির্মাণ করার দাবিতে মানববন্ধন

আল-হুদা মালী // সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ এবং ভবন পুনঃনির্মাণ করে রোগীদের ভোগান্তি কমানোর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সিডিও ইয়ুথ টিম, উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্র ও উপজেলার নাগরিক সমাজ এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা জনসমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিমের সদস্য হাফিজুর রহমান, গোলাম রব্বানী ও আশিকুর রহমান প্রমুর্খ।

বক্তারা বলেন হাসপাতালের পুরনো ও দুর্বল ভবনের কারণে যেকোনো সময় দূর্ঘটনা ঘটতে পারে এমন শঙ্কায় থাকেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
এছাড়া ভবনের কোথাও না, কোথাও পলেস্তার খসে পড়ছে। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের সঙ্গে আসা স্বজনদের প্রতি মুহূর্তে ঝুঁকি নিয়ে থাকতে হয়। দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ এবং ভবন পুনঃনির্মাণ করে রোগীদের ভোগান্তি কমানোর জন্য দাবী জানান বক্তরা। এসময় আরো উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য আনিছুর রহমান মিলন, সদর ইউনিটের সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ- সভাপতি আব্দুল্লাহ আলমামুন, সাধারণ সম্পাদক মাহফুজ, কাশিমাড়ির ইউনিটের সাধারণ সম্পাদক জিএম ইমরান, সদর ইউনিটের সদস্য মামুন, মাহিন,প্রনব সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *