সংবাদ শিরোনামঃ
কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা চলাকালীন পাকা ঘর নির্মাণের চেষ্টা সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড দেবহাটায় খেজুরবাড়িয়াতে ক্লাব বাস্তবায়ন ও ক্লাবের জায়গা নির্ধারণ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত
কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

 

মোহাঃ ফরহাদ হোসেন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক মাসিক সভা গতকাল ২৯ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মাদকদব্র্য নিয়ন্ত্রন, বাল্য বিবাহ প্রতিরোধ, সুন্দরবনের হরিণ নিধন ও বিষ দিয়ে মাছ শিকার বন্ধে করনীয় বিষয় সহ উপজেলার সার্বিক আইনশৃঙলা উপর আলোচনা করা হয়। কমিটির সভাপতি নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা ও কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম)। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, আলহাজ্ব আঃ সামাদ গাজী, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুজিত কুমার বৈদ্য, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা আবু সাইদ, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, দুপ্রোকের সভাপতি মোল্যা আবু দাউদ, বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *