সংবাদ শিরোনামঃ
কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা চলাকালীন পাকা ঘর নির্মাণের চেষ্টা সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড দেবহাটায় খেজুরবাড়িয়াতে ক্লাব বাস্তবায়ন ও ক্লাবের জায়গা নির্ধারণ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত
বারভিডা প্রতিনিধিদের সঙ্গে মোংলা বন্দর চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বারভিডা প্রতিনিধিদের সঙ্গে মোংলা বন্দর চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

বাগেরহাট প্রতিনিধিঃ

মোংলা বন্দর চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন(বারভিডা)এর প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে বন্দর সদর দপ্তরের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভায় বারভিডার চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ ডন এর নেতৃত্বে প্রতিনিধি দলে অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্টগন,ট্রেজারার ও কার্যনির্বাহী সদস্যগন উপস্হিত ছিলেন।।

এসময়ে প্রতিনিধি দলের পক্ষ থেকে বন্দরে আমদানীকৃত গাড়ির যন্ত্রাংশ খোয়া যাওয়া রোধে বন্দর কর্তৃপক্ষের ভূমিকা,ষ্টিভেটরস এবং বারভিডার প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে যৌথ ইনভেন্টরী কার্যক্রম পরিচালনা সহ নানান সুযোগ সুবিধা প্রদানের জন্য বন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

পাশাপাশি পদ্মা সেতু চালু হওয়ায় অধিক গাড়ি আমদানির প্রেক্ষিতে বড় বড় জাহাজ বন্দরের জেটিতে ভেড়ার জন্য পশুর নদীতে ড্রেজিং এবং আধুনিক কার ইয়ার্ড নির্মানের দাবী জানান। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মূসা গাড়ী আমদানীকারকদের জন্য আধুনিক বহুতল শেড নির্মান সহ সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়নের আস্বাস দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *