সংবাদ শিরোনামঃ
কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা চলাকালীন পাকা ঘর নির্মাণের চেষ্টা সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড দেবহাটায় খেজুরবাড়িয়াতে ক্লাব বাস্তবায়ন ও ক্লাবের জায়গা নির্ধারণ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় মাদক কারবারী’র ঠাঁই নাই, আত্নসমর্পনের আহব্বান জানালেন- এসপি কাজী মনিরুজ্জামান

সাতক্ষীরায় মাদক কারবারী’র ঠাঁই নাই, আত্নসমর্পনের আহব্বান জানালেন- এসপি কাজী মনিরুজ্জামান

ডেস্ক রিপোটঃ
সাতক্ষীরায় মাদক কারবারীদের ঠাঁই নাই। জড়িত থাকলেই ব্যবস্থা নেয়া হবে। যারা মাদক সেবন করে বেচাবিক্রি করে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যুব সমাজকে মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক পরিবার ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে।
রোববার (২৭ নভেম্বর) বিকালে ৪ টায় সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে এসব কথা বলেন জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
এ সময় তিনি মাদক কারবারীদের আত্নসমর্পনের অনুরোধ জানিয়ে বলেন, এসব মানুষদের ভালো হয়ে বেঁচে থাকার সুযোগ সৃষ্টি করে দিতে সহায়তা করবে পুলিশ। সন্ত্রাস জঙ্গিবাদকে নির্মুল করে দেয়া হবে। সাতক্ষীরাকে আর ২০১৩-১৪ সালের পূর্বের অবস্থায় কোনভাবেই ফিরে যেতে দেওয়া হবে না।
অনুষ্ঠিত সমাবেশে ঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান।
স্থানীয়দের মধ্যে আরো বক্তব্য রাখেন আব্দুল খালেক, আজিজ হাসান, সিরাজুল ইসলাম, সরদার রহিল উদ্দীন। সমাবেশে ঘোনা ইউনিয়নের সহস্রাধিক বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *