সংবাদ শিরোনামঃ
ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ
সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে অক্টোবর মাসের অপরাধ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়

সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে অক্টোবর মাসের অপরাধ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়

সাতক্ষীরা প্রতিনিধিঃ

 

আজ সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে (অক্টোবর২০২২) মাসের অপরাধ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী কাজী মনিরুজ্জামান। অপরাধ পর্যালোচনা সভায় সাতক্ষীরা জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক আইনের প্র‍য়োগ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের পুলিশ সুপার বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃসজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ আমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল), জনাব এস এম জামিল আহম্মেদ, সহকারী পুলিশ সুপার(দেবহাটা সার্কেল), জনাব মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *