সংবাদ শিরোনামঃ
কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা চলাকালীন পাকা ঘর নির্মাণের চেষ্টা সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড দেবহাটায় খেজুরবাড়িয়াতে ক্লাব বাস্তবায়ন ও ক্লাবের জায়গা নির্ধারণ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিবন্ধী মেধাবীছাত্রী সাজিয়া’র লেখাপড়ার দায়িত্ব নিলেন সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামান

প্রতিবন্ধী মেধাবীছাত্রী সাজিয়া’র লেখাপড়ার দায়িত্ব নিলেন সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামান

সাতক্ষীরা প্রতিনিধি।

শারীরিক প্রতিবন্ধী মেধাবী ছাত্রী মোছাঃ সাজিয়া সুলতানার লেখাপড়ার দায়িত্বভার নিলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
বুধবার সাজিয়া খাতুনের মা শরিফা খাতুন তার প্রতিবন্ধী মেয়ের লেখাপড়া ও অসুস্থতার জন্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান’র অফিসে সাহায্যের জন্য আসেন। পুলিশ সুপার ভুক্তভোগী শরিফা খাতুনের কথা মনোযোগ দিয়ে শোনেন ও তার দুঃখ দুর্দশা কথা শুনে আবেগে আপ্লুত হয়ে যান। মানবিক কারণে অসহায়, অনাহারে, অর্ধাহারে অতি কষ্টে থাকা শরিফা খাতুনকে তাৎক্ষনিক ভাবে ৫,০০০/- টাকা অর্থ সহায়তা প্রদান করেন পুলিশ সপার। এছাড়া প্রতিবন্ধী সাজিয়া খাতুনের লেখাপড়ার দায়িত্বভার গ্রহণ করে প্রতি মাসে ৫,০০০/- টাকা অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন এই মানবিক পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
পুলিশ অফিস সূত্র জানিয়েছে, ২০০১ সালে মোঃ আব্দুস সবুরের সাথে সাতক্ষীরা সদরের দক্ষিন আলীপুর গ্রামের শামসুল আলমের কন্যা শরিফা খাতুন (৩৫)’র বিয়ে হয়। বিয়ের পর তার সংসার জীবনে একটি শারীরিক প্রতিবন্ধী কন্যা সন্তান জন্ম গ্রহন করে যার নাম মোছাঃ সাজিয়া সুলতানা, বয়স ১৮ বছর।
সাংসারিক জীবনে স্বামীর সাথে বনা-বনী না হওয়ায় শরিফা খাতুনকে তালাক দেয় তার স্বামী। শরিফা খাতুন তার প্রতিবন্ধী মেয়ে মোছাঃ সাজিয়া সুলতানাকে নিয়ে তার পিতার বাড়িতে অনাহারে অভাব-অনাটনের সাথে যুদ্ধ করে অতি কষ্টে মানবেতর দিন যাপন করে। শরিফা খাতুনের মেয়ে অতি মেধাবী ছাত্রী প্রতিবন্ধী সাজিয়া সুলতানা ২০২০ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে গোল্ডেন A+ পেয়ে উত্তীর্ণ হয়।—–

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *