সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২ মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে–জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সুন্দরবনে ঠিকাদারি পরিবহন ট্রলারে মাছ শিকারের অভিযোগ, বনবিভাগের নীরবতায় ক্ষোভ দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত  দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা জামায়াত থেকে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার: শ্যামনগরে মিশ্র প্রতিক্রিয়া  বহেরা মডেল স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ ঘোষের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নাম অসম্মান জনক ভাবে উচ্চারণে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ শ্যামনগরে তেল সংকটের গুজবে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়

সিডিও ইয়ুথ টিমের পক্ষ থেকে বজ্রনিরোধক তালবীজ রোপন

নিজস্ব প্রতিনিধি:

তালবীজ রোপন করি, বজ্রপাত মুক্ত শ্যামনগর গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে

স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও (কোস্টাল এডুকেশন ডাইভার্সিটি ইমপ্রুভমেন্ট অর্গানাইজেশন) ইয়ুথ টিমের পক্ষ থেকে বজ্রনিরোধক তালবীজ রোপন করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় কলবাড়ী বাজারস্থ সিডিওর প্রধান কার্যালয় চত্বর থেকে এ তালবীজ রোপন কার্যক্রম হয়। সিডিও ইয়ুথ টিমের নির্বাহী কমিটির সদস্য ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ এর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক এস.এম সাহেব আলী, সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালিনী ইউনিটের দপ্তর সম্পাদক গোপাল কুমার, কোষাধ্যক্ষ মনির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক তানভীর সোহেল, কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয় ইউনিটের মো. মিয়ারাজ হোসেন, নুর ইসলাম পাভেল প্রমুখ।

তালবীজ রোপন বিষয়ে স.ম ওসমান গনী সোহাগ বলেন, আজ আমরা সিডিওর পক্ষ থেকে বুড়িগোয়ালিনী ইউনিয়নে তালবীজ রোপন করছি। এ রোপনের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো না। পর্যায়ক্রমে শ্যামনগর উপজেলা ব্যাপী এ কার্যক্রম অব্যাহত রাখবো। আমরা এ এলাকার মানুষ, এটিকে রক্ষনাবেক্ষনের দায়িত্ব আমাদের সবার। তাই আসুন আমরা গাছ রোপনের পাশাপাশি তালবীজ রোপন করি এবং তা পরিচর্যা করি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *