সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ কালিগঞ্জে মোটরসাইকেল বিক্রির টাকা ছিনতাই ও হামলার অভিযোগ উঠেছে মান্দারবাড়ীয়া অভয়ারণ্য কেন্দ্রের সম্মুখে পাকা স্থাপনা তৈরীর অভিযোগ উঠেছে কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি শিশুর মটরভ্যান ছিনতাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুন্দরবনে,বন বিভাগের টহল জোরদার  দেবনগরে আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার কয়রায় সৌদি সরকারের পাঠানো খেজুর মাদরাসা ও এতিমখানায় সুষ্ঠুভাবে বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ

সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক।
সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করেছে
শুক্রবার (২০ মার্চ ২০২৬) তারিখ সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ মার্চ ২০২৬ তারিখ বৃহস্পতিবার রাত ৯টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন গোয়ালখালী বন বিবির খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *