সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় মকুলের থেকে পাওয়ার টাকা ফিরে পেতে এসপির কাছে আইনি সহায়তা চেয়ে আবেদন ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর ভুয়া  নামজারি রদ রহিত করার জন্য উপজেলা সহকারী ভূমি অফিসে অভিযোগ শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আটক যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন, অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলায় উপকূলীয় প্রেসক্লাবের নিন্দা  সুন্দরবনে জেলেদের অনুমতি পত্র বিতরণ শুরু, প্রথম দিনেই বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছে জেলেরা শ্যামনগর প্রেসক্লাব সভাপতিকে মারধরের ঘটনায় আহত মনিরকে দেখতে এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবন দিবসে গাবুরায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে মানববন্ধন ও ভিডিও প্রদর্শনী
পশ্চিম সুন্দরবনের পুষ্পকাটী এলাকায় কাঁকড়া ধরার সময় ৩ জেলেকে আটক করেছে বনবিভাগ

পশ্চিম সুন্দরবনের পুষ্পকাটী এলাকায় কাঁকড়া ধরার সময় ৩ জেলেকে আটক করেছে বনবিভাগ

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
সুন্দরবনের সংরক্ষিত পুষ্পকাটী এলাকার জলঘাটা খাল থেকে কাঁকড়া ধরার সরঞ্জামসহ তিনজন জেলেকে আটক করেছে বনবিভাগ রবিবার (০১ফেব্রুয়ারী) বিকালে।
পশ্চিম বনবিভাগের সরকারি বন সংরক্ষকের নেতৃত্বে বনবিভাগের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।
আটককৃত জেলেরা হলেন—
কয়রা উপজেলার দোসালি গ্রামের মৃত আনসার সরদারের ছেলে রফিকুল ইসলাম (৬০),২নং কয়রা এলাকার মোকসেদ গাজীর ছেলে মুছানুর রহমান (৪৫)এবং মৃত মোনতেজ মোল্লার ছেলে সাহিনুর রহমান (৪৫)।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সুন্দরবনের পুষ্পকাটী এলাকার জলঘাটা খালে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ সময়ে অবৈধভাবে কাঁকড়া আহরণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ ওই তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে কাঁকড়া ধরার ফাঁদ, দড়ি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। বন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।
বনবিভাগ আরও জানায়, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্য সম্পদ সংরক্ষণের স্বার্থে নির্দিষ্ট সময়ে কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরও কিছু অসাধু জেলে নিয়ম ভেঙে অবৈধভাবে কাঁকড়া ধরায় বন ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে।
বনবিভাগের পক্ষ থেকে বলা হয়, সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ ও নিষিদ্ধ কার্যক্রম রোধে নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *