সংবাদ শিরোনামঃ
কয়রায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে মহড়া ও আলােচনা সভা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক নারী দিবস উপলক্ষে নকশীকাঁথার উদ্যোগে পাঁচ নারী সংগঠনকে সম্মাননা  মিথ্যা মামলা ও হয়রানী থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে কালিগঞ্জের ব্যবসায়ী জাহাঙ্গীর কবির শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন। শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন  কয়রায় শরিষামুট গ্রামের কৃষক সিরাজুলের উপর হামলা বিএনপির প্রতিশ্রুতির বাস্তবায়ন নারীর ক্ষমতায়নে শুরু হলো ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কালিগঞ্জের মথুরেশপুর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুন্সিগঞ্জ ইউনিয়নে আস্থার প্রতীক কৃষ্ণপদ পরমান্য, চেয়ারম্যান হিসেবে দেখতে চায় জনগণ
নারী দিবস উপলক্ষে নকশীকাঁথার উদ্যোগে পাঁচ নারী সংগঠনকে সম্মাননা 

নারী দিবস উপলক্ষে নকশীকাঁথার উদ্যোগে পাঁচ নারী সংগঠনকে সম্মাননা 

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার(১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে নকশীকাঁথার বাস্তবায়নে বাদাবন সংঘের সহায়তায় পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রাপ্ত সংগঠন গুলো হল দাতিনাখালী বনজীবি নারী উন্নয়ন সংগঠন, মুন্সিগঞ্জ মরমী মহিলা উন্নয়ন সংগঠন, ধূমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠন, শ্যামনগর সদরের জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা, শংকরকাটি প্রচেষ্টা মহিলা উন্নয়ন সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ সম্মাননা স্বারক প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।

নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় ও নকশীকাঁথার সহ-সভাপতি অধ্যাপক শাহানা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, উপজেলা নাগরিক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, গবেষণা প্রতিষ্ঠান বারসিকের পরিচালক পাভেল পার্থ, শিক্ষক রনজিৎ কুমার বর্মন,সম্মাননাপ্রাপ্ত ধূমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি অল্পনা রানী, মুন্সিগঞ্জ মরমী মহিলা উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক প্রতিমা রানী মিস্ত্রী, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো, শংকরকাটি প্রচেষ্টা মহিলা উন্নয়ন সংগঠনের সভাপতি সুফিয়া খাতুন, দাতিনাখালী বনজীবি নারী উন্নয়ন সংগঠনের সভাপতি শেফালী বেগম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *