সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় মকুলের থেকে পাওয়ার টাকা ফিরে পেতে এসপির কাছে আইনি সহায়তা চেয়ে আবেদন ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর ভুয়া  নামজারি রদ রহিত করার জন্য উপজেলা সহকারী ভূমি অফিসে অভিযোগ শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আটক যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন, অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলায় উপকূলীয় প্রেসক্লাবের নিন্দা  সুন্দরবনে জেলেদের অনুমতি পত্র বিতরণ শুরু, প্রথম দিনেই বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছে জেলেরা শ্যামনগর প্রেসক্লাব সভাপতিকে মারধরের ঘটনায় আহত মনিরকে দেখতে এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবন দিবসে গাবুরায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে মানববন্ধন ও ভিডিও প্রদর্শনী
কালিগঞ্জে ধানেরশীষ প্রার্থী কাজী আলাউদ্দীনের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

কালিগঞ্জে ধানেরশীষ প্রার্থী কাজী আলাউদ্দীনের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ- আশাশুনি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করার লক্ষে বিশাল এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে (৮ ফেব্রুয়ারি-২৫) রবিবার বিকেলে সোহরাওয়ার্দী পার্কে নির্বাচনী জনসভায় জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ আলাহাজ্ব কাজী আলাউদ্দিন। এসময় তিনি বলেন, আগামি ১২ ফেরুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে কালিগঞ্জ-আশাশুনিসহ সারা দেশে ২৬৫ আসনে ধানের শীষ বিপুল ভোটে এগিয়ে থাকবে। ইনশাআল্লাহ আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে। বিগত দিনে আপনারাই ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে ছিলেন বলেই কাঙ্খিত উন্নয়ন পেয়েছিলেন। আমি আপনাদের কাছে ঋণী না, আপনারা আমার কাছে ঋণী। কিন্ত আশশুনিবাসী আমার কাছে ঋণী না। বিগত দিনে কালিগঞ্জের উন্নয়ন দেখে আশাশুনির মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়েছে আমাকে ছাড়া কাউকে ভোট দিবে না। আগামি ১২ ফেরুয়ারী আপনারা বুঝতে পারবেন আশাশুনির প্রত্যেকটা ইউনিয়নে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। জামায়াতে ইসলামী ইতিমধ্যে বুঝতে পেরেছে সাতক্ষীরা-৩সহ সারা দেশে ২৬৫ আসনে ধানের শীষ এগিয়ে আছে। তাই ষড়যন্ত্র করে তারা আমার বিরুদ্ধে একজন স্বতন্ত্র প্রার্থী দাড় করিয়েছে। আমার নেতা তারেক রহমান বলেছেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান যেই হোকনা কেন সাবাই বাংলাদেশী। আমাদের প্রথম কাজ হবে তাদের জান মালের নিরাপত্তা দেওয়া। আমিসহ আমার নেতাকর্মীরা সর্বক্ষণিক ভাবে তাদের সাথে পাশে থাকবো। এজন্যেই আশাশুনির মানুষ ঘোষনা দিয়েছে, তারা স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখ্যান করে স্বাধীনতার পক্ষের শক্তি জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ভোট প্রয়োগ করবেন। উপজেলা কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামনের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আয়ুব হোসেন মুকুল। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জজকোর্টের পিপি এ্যাডঃ শেখ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ মনিরুল ইসলাম মনু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, বিএনপির যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাপ্পী, যুক্তরাজ্য যুবদলের সাহিত্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জননেতা শেখ নাসির উদ্দিন, কুশুলিয়া  বিএনপি’র সভাপতি হাসানুর রহমান, মৌতলা বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, কৃষ্ণনগর  বিএনপি’র সভাপতি আল মাহমুদ ছোট, বিষ্ণুপুর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, ভাড়াশিমলা সভাপতি আফছার আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক এম, হাফিজুর রহমান শিমুল, যুগ্ম আহবায়ক জিএম, রবিউল্লাহ বাহার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাইদ সোহেল, উপজেলা তাঁতি দলের আহবায়ক শরীফ আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শোকর আলী প্রমুখ। এ জনসভা সফলে ১২টি ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল সহকারে সোহরাওয়ার্দী পার্কে হাজার হাজার নারী পুরুষে পরিপূর্ণ হয়ে যায়। তাদের একটায় লক্ষ্য ও উদ্দেশ্য ধানের শীষকে বিজয়ী করতেই হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *