সংবাদ শিরোনামঃ
সাবেক বস্ত্রমন্ত্রীর পুত্রবধূ নিশিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দাবি কালিগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধান অতিথি হাফেজ মুঃ রবিউল বাসার সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় অভিযান: ২২ জেলে আটক, দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় ফিরলে গণসংবর্ধনায় বারণ করলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি মহাদয়কে কয়রায় শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে  বেসরকারি সংস্থা প্রেরনা’র আয়জনে মুন্সিগঞ্জে সুন্দরবন দিবস উদ্‌যাপন  জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নুরজাহান পারভীন ঝর্ণা কে দেখতে চায় জনগন কালিগঞ্জ থানা মসজিদের খতিব মাওঃ আশরাফুল ইসলাম আজিজীকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে শুরু হচ্ছে মাহে রমজান নূরনগরে বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী জেহের আলী সরদার এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
শ্যামনগরে কৃষিজমিতে লবন, কাঁকড়া ও চিংড়ি চাষের আগ্রাসন বন্ধে মানববন্ধন 

শ্যামনগরে কৃষিজমিতে লবন, কাঁকড়া ও চিংড়ি চাষের আগ্রাসন বন্ধে মানববন্ধন 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।
কৃষি জমিতে লবন, কাঁকড়া ও চিংড়ি চাষের আগ্রাসন বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারের পাশে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। কোস্ট ফাউন্ডেশন ও উদয়ন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে নানা বয়সী স্থানীয় শতাধিক নারী অংশ নেয়। এছাড়াও জনপ্রতিনিধিদের পাশাপাশি সংবাদকর্মীরা মানববন্ধনে বক্তব্য রাখেন।
মানববন্ধনে অংশ নেয়া নারীরা বলেন কৃষি জমিতে লবনাক্ত পানি প্রবেশ করিয়ে চিংড়ি ও কাঁকড়া চাষের ফলে ফসলি জমি নষ্ট হচ্ছে, মার্টি উর্বরতা হারাচ্ছে। যা স্থানীয় মানুষের জীবন-জীবিকা মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ করছে। যার প্রেক্ষিতে খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে এবং কৃষি নির্ভর জনগোষ্ঠী দীর্ঘেিময়াদী ঝুঁকির মুখে পড়ছে। তাই জীবন-জীবিকা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি জমিতে লবন, কাঁকড়া ও চিংড়ি চাষ বন্ধ করা জরুরী। প্রয়োজনে সেজন্য কার্যকর আইন প্রনয়নসহ ক্ষতিগ্রস্থদের বিকল্প আয় ও টুনর্বাসন নিশ্চিত করতে হবে। স্থানীয় জনগোষ্ঠীর সম্মতি ছাড়া ভুমি ব্যবহার পরিবর্তন বন্ধসহ কৃষি ফিরতে হবে।
উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদের সভাপতিত্বে ও কোস্ট ফাউন্ডেশনের এম এ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় নারী প্রতিনিধি ঝরনা বেগম, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, জনপ্রতিনিধি শওকাত হোসেন, তারুন্যের প্রতিনিধি ইমরান পারভেজ, উন্নয়ন কর্মী শিবু প্রসাদ বৈদ্য, নাজমা আবু প্রমুখ।
ভুক্তোভোগী নারীরা নিজেদের বক্তব্যে জানান লবনাক্ততা বৃদ্ধির ফলে উপকুলের নারীরা সবচেয়ে বেশী ক্ষতির শিকার হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি কৃষি নির্ভও পরিবারগুলো এলাকা ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। এছাড়া গর্ভবতী নারীসহ শিশুরা অপুষ্টির শিকার হচ্ছে দাবি করে তারা বাল্য বিয়ের বিষয়টি সামনে আনেন।
মানববন্ধনে অংশ নেয়া বক্তারা প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ করে স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থে জোন ভিত্তিক কৃষি ও কাঁকড়া এবং চিংড়ি চাষের প্রস্তাব করেন। এছাড়া তীব্র খাবার পাইনর সংকট নিরসনের পাশাপাশি উপকুল বাঁধ সংরক্ষনে পাশর্^স্থ নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবি জানান। এছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিতে খাল খননসহ পুনঃখনন এবং এক ফসলী জমিকে সারা বছর ধরে চাষের আওতায় নেয়ার কৌশল নির্ধারণেরও দাবি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *