সংবাদ শিরোনামঃ
নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ
ভারতীয় স্বামী-স্ত্রী সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত

ভারতীয় স্বামী-স্ত্রী সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালতলা এলাকার মহাসড়কে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মারা গেছেন স্বামী- স্ত্রী দুই ভারতীয় নাগরিক।

শনিবার (২৫ নভেম্বর) সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে।

নিহত দুই ভারতীয় নাগরিক হলেন, অসীম কুমার (৪৫) ও তার স্ত্রী ছবি বিশ্বাস (৩৬) । তারা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। আহত প্রাইভেটকার চালক সজীব বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, খুলনা থেকে তারা প্রাইভেটকারযোগে সাতক্ষীরা অভিমুখে আসছিল। এ সময় সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তাদের মধ্যে দু’জন নিহত হন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, নিহত ওই দুইজন ভারতীয় নাগরিক স্বামী ও স্ত্রী। তারা খুলনা মোংলা রেললাইন প্রকল্পে চাকরি করতেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাক চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *