সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
শ্যামনগরে জৈব কৃষিতে উদ্বুদ্ধ করণে যুব ও পরিবেশ বিষয়ক ডায়ালগ

শ্যামনগরে জৈব কৃষিতে উদ্বুদ্ধ করণে যুব ও পরিবেশ বিষয়ক ডায়ালগ

শ‍্যামনগর প্রতিনিধিঃ

নিজেদের পরিবেশ নিজেরাই ক্ষতি করছি। নিয়ম না মেনে কৃষি জমিতে রাসায়নিক কীটনাশক ব্যবহার করছি। মাটি ও পানির গুণাগুণ রক্ষা করতে হবে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে। নিয়ম না মেনে ফসলের ক্ষেতে কীটনাশক স্প্রে করতে যেয়ে বিশেষ করে কৃষকরা ক্যান্সারের মত মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এ সব কথা গুলো বলছিলেন বক্তারা বুধবার (২২ নভেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রিসার্চ ইনিশিয়েটিভ্স বাংলাদেশ আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে দিন ব্যাপী যুব ও পরিবেশ বিষয়ক ডায়ালগ অনুষ্ঠানে । তারা আরও বলেন অত্যাধিক মাত্রায় ফসলের ক্ষেতে রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে খাদ্য দ্রব্যের স্বাদ নষ্ট হচ্ছে, গর্ভবতী মায়েরা বিকলাঙ্গ শিশুর জন্ম দিচ্ছে, সাধারণ মানুষ কঠিন রোগে আক্রান্ত হচ্ছে।

বক্তারা রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব কৃষি চর্চার আহব্বান জানান। এছাড়া কৃষিতে যুবদের ভূমিকা রাখার জন্য এগিয়ে আসার কথা বলেন। একই সাথে সরকারি বেসরকারী উদ্যোগ গ্রহণের কথা বলেন।

ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। রিইবের পরিচালক সুরাইয়া বেগমের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাতড়াখোলা আরশাদ আলী হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম রঞ্জন সাহা, সাংবাদিক রনজিৎ বর্মন, ইউপি সদস্য রেনুকা রানী, যুবনেতা বিপ্লব ঘোষ, রেডিও নলতার ষ্টেশন ম্যানেজার মোঃ সেলিম , কৃষক সিরাজুল ইসলাম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *